আলিম পরীক্ষা, ২০২৬
বাংলা — প্রথম পত্র (বহুনির্বাচনি ও সৃজনশীল)
মাদ্রাসা শিক্ষা বোর্ড | বিষয় কোড: 2 3 6
সময়: ৩ ঘণ্টা | পূর্ণমান: ১০০ (বহুনির্বাচনি ৩০ + সৃজনশীল ৭০)
বহুনির্বাচনি অভীক্ষা (MCQ) — মান: ৩০
[প্রতিটি প্রশ্নের মান ১। সঠিক উত্তরটি সবুজ রঙ্গে চিহ্নিত করা হয়েছে।]
০১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে কোনটি থাকলে তা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করতে হয় না?
(ক) অর্থ (খ) বিদ্যা (গ) যশ (ঘ) রুচি
০২। ‘ঋতু বর্ণন’ কবিতায় ‘নির্মল আকাশ’ নিয়ে কোন ঋতু আসার কথা বলা হয়েছে?
(ক) বসন্ত (খ) শীত (গ) হেমন্ত (ঘ) শরৎ
০৩। ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পে একেকদিন নিজের কাছে কে গল্প ফাঁদে?
(ক) শুকদেব (খ) জয়হরি (গ) কপিলদাস (ঘ) ম্যানুয়েল পাদ্রি
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:
তুমি যে আমার জীবনের উপহার,
কী করে তোমায় আমি ভুলব।
যত দিতে চাও, যাতনা দিয়ে যাও,
তবুও তোমায় ভালোবাসব।
০৪। উদ্দীপকের সাথে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের ভাবনগত সাদৃশ্য রয়েছে?
(ক) কল্যাণী (খ) অনুপম (গ) বিনুদাদা (ঘ) হরিশ
০৫। উদ্দীপকের শেষ দুই চরণে ‘অপরিচিতা’ গল্পের বিষয়বস্তুর যে দিকটি ফুটে উঠেছে, তা হলো—
i. নিঃস্বার্থ ভালোবাসা
ii. বিরহ কাতরতা
iii. দায়িত্ব সচেতনতা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii, iii
০৬। ‘কারবালা প্রান্তর’ রচনায় ‘অগ্রে তুমি আমাকে আঘাত কর’— এ কথা কে বলেছিল?
(ক) সীমার (খ) ইমাম হোসেন (গ) আবদুর রহমান (ঘ) আব্দুল্লাহ জিয়াদ
০৭। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কাকে ‘অকাল বৈশাখীর এলোকেশে ঝড়’ বলেছেন?
(ক) শ্যামকে (খ) অর্ফিয়াসকে (গ) বেদুঈনকে (ঘ) নিজেকে
০৮। ‘ঋতু বর্ণন’ কবিতায় কবি আলাওল মূলত কী তুলে ধরেছেন?
(ক) আবহাওয়ার বৈচিত্র্য (খ) প্রকৃতি ও মানব মনের বন্ধন (গ) নানানফুলের সৌন্দর্য (ঘ) মানব জীবনের দুঃখ-দারিদ্র্য
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:
চলরে নওজোয়ান
শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে
জীবনের আহ্বান
ভাঙরে ভাঙ আগল।
০৯। উদ্দীপকটির সাথে ‘আঠারো বছর বয়স’ কবিতার কোন দিকটির সাদৃশ্য রয়েছে?
(ক) নিয়ন্ত্রণহীনতা (খ) দুরন্তপনা (গ) নির্ভীক মনোভাব (ঘ) স্বেচ্ছাচারিতা
১০। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর কেন?
(ক) সংশোধনের সময় থাকে না বলে (খ) যশ লাভের তীব্র আকাঙ্ক্ষার ফলে (গ) অনুকরণের প্রবণতা বেশি হওয়ায় (ঘ) রসিকতার চেষ্টা প্রবল থাকায়
১১। ‘যৌবনের গান’ রচনায় তরুণদের প্রাণের ধর্ম কোনটি?
(ক) বিদ্রোহ (খ) ইসলাম (গ) মানবতা (ঘ) যৌবন
১২। ‘সুখ’ কবিতায় পথিক মরুভূমিতে জল খুঁজতে গিয়ে কী পায়?
(ক) দুঃখ (খ) মরীচিকা (গ) ধুলাবালি (ঘ) ধনরত্ন
১৩। কোন পটভূমিতে বেগম রোকেয়া ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধ রচনা করেছেন?
(ক) সামাজিক বৈষম্য (খ) পুরুষদের প্রতিপত্তি (গ) নারীদের অর্থনৈতিক মুক্তি (ঘ) পুরুষশাসিত সমাজে নারীর পশ্চাৎপদতার
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:
আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ছিলেন প্রথম জীবনে ইসলামের চরম শত্রু। উহুদের যুদ্ধে সে ভাড়াটে খুনি নিয়োগ করে রাসুল (সা.) এর চাচা আমির হামজাকে শহিদ করে। মক্কা বিজয়ের পর দলে দলে মক্কাবাসীর সাথে সে রাসুল (সা.) এর কাছে ইসলাম গ্রহণ করে এবং রাসুল (সা.) তাকে ক্ষমা করে দেন।
১৪। হিল্দার প্রথম জীবনের কর্মকাণ্ডের সাথে নিচের সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?
(ক) যে মোরে দিয়াছে বিষেভরা বান (খ) রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি (গ) কত ঠাঁই হতে কত কী যে আনি সাজাই নিরন্তর (ঘ) আমি লয়ে করে তারি মুখখানি
১৫। হিল্দার সাথে রাসুল (সা.) এর আচরণে ‘প্রতিদান’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
(ক) সৌজন্যবোধ (খ) ন্যায়পরায়ণতা (গ) মহানুভবতা (ঘ) দায়িত্বশীলতা
১৬। ‘জীবন ও বৃক্ষ’ রচনা অনুসারে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় কখন?
(ক) বৃক্ষের দিকে তাকালে (খ) নদীতে ঘুরে বেড়ালে (গ) মনুষ্যত্বের বেদনা উপলব্ধি করলে (ঘ) জীবন সম্পর্কে চিন্তা করলে
১৭। ‘সুচেতনা’ কবিতায় নির্জনতা কোথায় আছে?
(ক) পৃথিবীর গভীরে (খ) রূঢ় রৌদ্রের কাছে (গ) দারুচিনি-বনানীর ফাঁকে (ঘ) শাশ্বত রাত্রির বুকে
১৮। ‘নেকলেস’ গল্পে ধনী বান্ধবীর সাথে দেখা করে ফিরে আসলে মাদাম লোইসেলের খুব কষ্ট লাগতো কেন?
(ক) বান্ধবীর অবহেলায় (খ) বান্ধবী সম্পদের বড়াই করায় (গ) আসা-যাওয়ায় প্রচুর খরচ হওয়ায় (ঘ) বান্ধবীর তুলনায় নিজের দৈন্যতায়
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:
স্তবক-১: আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে / এত পাখি ডাকে, এত পাখি গায়
স্তবক-২: ভুলি কেমনে/আজো যে মনে/বেদনা সনে/রহিল আঁকা / আজো স্বজনী/দিন রজনী/সে বিনে গণি/তেমনি ফাঁকা
১৯। নিচের কোন চরণে স্তবক-১ এর বিপরীত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?
(ক) হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়,
(খ) কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই?
(গ) তাহারই পড়ে মনে, ভুলিতে পারিনা কোন মতে।
(ঘ) উপেক্ষায় ঋতুরাজ কেন কবি দাও তুমি ব্যথা?
২০। স্তবক-২ এর মাঝে ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন ভাবনার প্রতিফলন ঘটেছে?
(ক) সৌন্দর্যবোধ (খ) নিসর্গপ্রীতি (গ) বিরহবিলাপ (ঘ) সঙ্গীতপ্রীতি
২১। “হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে!”— এখানে মেঘনাদের কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
(ক) বিস্ময় (খ) হতাশা (গ) শ্রদ্ধা (ঘ) আক্ষেপ
২২। ‘বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন’— ‘প্রত্যাবর্তনের লজ্জা’ কবিতায় মায়ের হেসে ফেলার কারণ কী?
(ক) বিদ্রূপ (খ) উপহাস (গ) আনন্দ (ঘ) উপেক্ষা
২৩। ‘পদ্মা’ কবিতায় ‘নির্ভীক জওয়ান’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) জলদস্যুদের (খ) সংগ্রামী কৃষকদের (গ) নদীভাঙা মানুষদের (ঘ) নৌকার মাঝিদের
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও:
দুদিনের এই দুনিয়াতে সবাই মুসাফির
এ সংসারের মোহ মায়ায় রই কেন অধীর
জন্ম নিলে ঢুলিস কেন আছে যে মরণ
২৪। উদ্দীপকে ‘সোনার তরী’ কবিতার কোন ভাবটি প্রকাশ পেয়েছে?
(ক) পরকালীন ভাবনা (খ) সম্পদের প্রতি আকর্ষণ (গ) জীবনের আনন্দময়তা (ঘ) জীবনের ক্ষণস্থায়িত্ব
২৫। ‘রেইনকোট’ গল্পে রেইনকোট গায়ে দেয়ার পর নুরুল হুদার মধ্যে কোন দিকটি জেগে উঠেছে?
(ক) ভয় (খ) সততা (গ) ধৈর্য (ঘ) দেশপ্রেম
২৬। ‘গন্তব্য কাবুল’ রচনায় গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথমে লেখকের কোন ভাবনা জেগে উঠেছিল?
(ক) অর্থ সংকটের (খ) একাকিত্বের (গ) আবাসনের (ঘ) খাবারের
২৭। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবি কীসের সাথে তুলনা করেছেন?
(ক) মুক্তিযোদ্ধাদের সাথে (খ) অবিনাশী বর্ণমালার সাথে (গ) ভাষাশহিদদের রক্তের সাথে (ঘ) গণঅভ্যুত্থানে উত্তাল জনতার সাথে
নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:
শিল্পপতি পিতার ছেলে শরীফ সাহেব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে, নার্স জাকিয়ার সেবা যত্নে ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এতে তার পিতা-মাতা ও স্বজনেরা বাধা দেন এবং জাকিয়ার মতো সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করলে বাড়ি থেকে চলে যেতে নির্দেশ দেন। শরীফ সাহেব সব কিছু ছেড়ে জাকিয়াকে বিয়ে করে আলাদা বাসায় আশ্রয় নেন।
২৮। শিল্পপতি ও তার স্বজনদের মানসিকতার সাথে সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি?
(ক) এ যে মিত্তির বংশের নাম ডুবিয়া যায় (খ) একজনের বিপদে পাড়াসুদ্ধ ঝাঁপ খাইয়া উপুড় হইয়া পড়ে (গ) আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না (ঘ) তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই
২৯। শরীফ সাহেবের মাঝে ‘বিলাসী’ গল্পের যে প্রতিফলন ঘটেছে, তা হলো—
i. প্রেমের কাছে সম্পদ মূল্যহীন
ii. বড়ো প্রেম কোনো বাধা মানে না
iii. বংশ মর্যাদার গুরুত্ব
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii (গ) ii, iii (ঘ) i, ii, iii
৩০। ‘মাসি-পিসি’ গল্পে বুড়ো রহমান ছলছল চোখে আহ্লাদির দিকে তাকায় কেন?
(ক) আহ্লাদির সৌন্দর্যে মুগ্ধ হয়ে (খ) নিজের মেয়ের কথা মনে পড়ায় (গ) আহ্লাদির সাথে মেয়ের মিল দেখে (ঘ) আহ্লাদির কান্নাকাটি শুনে
সৃজনশীল প্রশ্ন (CQ) — মান: ৭০
[দ্রষ্টব্য: গদ্য থেকে ২টি, কবিতা থেকে ২টি, উপন্যাস থেকে ১টি এবং নাটক থেকে ১টি করে মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে।]
ক-বিভাগ (গদ্য)
১। বিচারক হিসেবে এলাকার সবার কাছে সোলায়মান সাহেবের সুনাম রয়েছে। কিন্তু নিজের পরিবারের বেলায় তিনি সম্পূর্ণ ভিন্ন। তার মেয়ে সুমাইয়া উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইলেও তিনি তাকে জোর করে বিয়ে দিয়ে দেন। বিয়ের পর সুমাইয়ার জীবনে নেমে আসে চরম অশান্তি। যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার ওপর অমানবিক নির্যাতন চালায়। একপর্যায়ে সুমাইয়া আত্মহত্যার পথ বেছে নেয়।
(ক) ‘অপরিচিতা’ গল্পের লেখকের নাম কী? (১)
(খ) “ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই”— কথাটি কে, কেন বলেছিল? (২)
(গ) উদ্দীপকের সোলায়মান সাহেবের সাথে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য বা বৈসাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। (৩)
(ঘ) “উদ্দীপকের সুমাইয়ার পরিণতি ‘অপরিচিতা’ গল্পের কল্যাণীর মতো হতে পারত, যদি সে প্রতিবাদী হতো”— উক্তিটির যথার্থতা নিরূপণ করো। (৪)
২। রহিমুদ্দিন গ্রামের একজন সাধারণ কৃষক। তার মেয়ে জমিলা পড়াশোনায় খুব ভালো। কিন্তু অভাবের সংসারে মেয়ের পড়াশোনার খরচ চালানো রহিমুদ্দিনের পক্ষে সম্ভব হচ্ছিল না। গ্রামের মাতব্বর মকবুল মিয়া রহিমুদ্দিনকে প্রস্তাব দেয়, জমিলার সাথে তার ছেলের বিয়ে দিলে সে রহিমুদ্দিনের সব ঋণ শোধ করে দেবে। কিন্তু জমিলা এই প্রস্তাবে রাজি হয় না। সে নিজে টিউশনি করে পড়াশোনার খরচ জোগানোর সিদ্ধান্ত নেয়।
(ক) ‘বিলাসী’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? (১)
(খ) “অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে”— বলতে কী বোঝানো হয়েছে? (২)
(গ) উদ্দীপকের মকবুল মিয়ার মানসিকতার সাথে ‘বিলাসী’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। (৩)
(ঘ) “উদ্দীপকের জমিলার সাহসী সিদ্ধান্ত ‘বিলাসী’ গল্পের বিলাসীর চরিত্রের একটি বিশেষ দিককে উন্মোচিত করে”— বিশ্লেষণ করো। (৪)
৩। রোকেয়া ও মিথুন দুজনে জমজ ভাইবোন। একত্রে স্কুলে পড়ে। খাওয়ার সময় মা রোকেয়ার চেয়ে মিথুনের প্লেটে বেশি করে খাবার দেন। মিথুন কোনো অন্যায় করলেও মা তাকে বকাঝকা করেন না, উল্টো রোকেয়াকে শাসান। রোকেয়ার মনে প্রশ্ন জাগে, সে মেয়ে বলেই কি তার প্রতি এমন বৈষম্য?
(ক) ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত? (১)
(খ) “আমরা সমাজেরই অর্ধাঙ্গ, আমরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কীরূপে?”— উক্তিটি ব্যাখ্যা করো। (২)
(গ) উদ্দীপকের মায়ের আচরণের সাথে ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের কোন দিকের মিল রয়েছে? ব্যাখ্যা করো। (৩)
(ঘ) “উদ্দীপকের রোকেয়ার মনে জেগে ওঠা প্রশ্নটিই ‘অর্ধাঙ্গী’ প্রবন্ধের মূল প্রতিপাদ্য”— মূল্যায়ন করো। (৪)
৪। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকারদের অত্যাচারে গ্রাম ছেড়ে শহরে আশ্রয় নেয় অনেকে। কিন্তু শহরে এসেও শান্তি নেই, সারাক্ষণ মিলিটারি আর কারফিউর আতঙ্ক। কলেজশিক্ষক মোজাম্মেল সাহেব ভয়ে নিজেকে গুটিয়ে রাখেন। কিন্তু যখন জানতে পারেন তার নিজের ছাত্ররাই দেশের জন্য অকাতরে জীবন দিচ্ছে, তখন তার ভেতরের ভয় কেটে যায়। তিনি মুক্তিকামী মানুষের পক্ষে রুখে দাঁড়ান।
(ক) ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদার শ্যালকের নাম কী? (১)
(খ) প্রিন্সিপালের পিয়ন ইসহাককে সবাই ভয় পায় কেন? (২)
(গ) উদ্দীপকের মোজাম্মেল সাহেবের শুরুর অবস্থার সাথে ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদার সাদৃশ্য ব্যাখ্যা করো। (৩)
(ঘ) “উদ্দীপকের মোজাম্মেল সাহেবের দেশপ্রেম জাগরণের ঘটনাটি ‘রেইনকোট’ গল্পের মূল ভাবেরই প্রতিফলন”— বিশ্লেষণ করো। (৪)
খ-বিভাগ (কবিতা)
৫। ২০২৪ এর জুলাই মাসে কোটাসংস্কার আন্দোলনে রাস্তায় নামে সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলা হলে সারা দেশে ছাত্র-জনতা ফুঁসে ওঠে। একপর্যায়ে এই আন্দোলন সরকার পতনের একদফা দাবিতে পরিণত হয়। শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অবশেষে স্বৈরাচারী সরকারের পতন ঘটে।
(ক) ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি কৃষ্ণচূড়া ফুলকে কীসের সাথে তুলনা করেছেন? (১)
(খ) “ভয় আমি পাই না, আর মরতেও রাজি আছি”— কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? (২)
(গ) উদ্দীপকের ছাত্র-জনতার আন্দোলনের সাথে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো। (৩)
(ঘ) “উদ্দীপকের কোটাসংস্কার আন্দোলন এবং ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ রচনার গণঅভ্যুত্থান— উভয়ের মূল লক্ষ্যই ছিল অধিকার আদায় ও স্বৈরাচার পতন”— বিশ্লেষণ করো। (৪)
৬। অন্যায় আর শোষণের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার তরুণ সমাজ। কোনো বাঁধাই তাদের দমিয়ে রাখতে পারে না। জীর্ণ ও পুরনো সমাজব্যবস্থাকে ভেঙে নতুন করে সব গড়ার স্বপ্নে তারা বিভোর। যৌবনের অদম্য শক্তিতে বলীয়ান হয়ে তারা দুর্বার গতিতে এগিয়ে চলে।
(ক) ‘বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? (১)
(খ) “আমি চির-উন্নত শির!”— উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। (২)
(গ) উদ্দীপকের তরুণ সমাজের বৈশিষ্ট্যের সাথে ‘বিদ্রোহী’ কবিতার কবির মনোভাবের সাদৃশ্য নিরূপণ করো। (৩)
(ঘ) “উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার মূল সুর প্রতিফলিত হয়েছে কি?”— যুক্তি দিয়ে তোমার মতামত উপস্থাপন করো। (৪)
৭। প্রিয় মানুষের বিয়োগব্যথা সহজে ভোলার নয়। বাইরে প্রকৃতির রূপ-রস-গন্ধ সবই আগের মতো থাকে, বসন্তের আগমনে চারদিকে আনন্দ বয়ে যায়। কিন্তু শোকাহত হৃদয়ে সেই বসন্ত কোনো আনন্দের বার্তা বয়ে আনতে পারে না। বিষাদের কালো ছায়া সমস্ত সৌন্দর্যকে ম্লান করে দেয়।
(ক) ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? (১)
(খ) “কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি— / দখিন সমীরণ গেছে কি চলি?”— উক্তিটি ব্যাখ্যা করো। (২)
(গ) উদ্দীপকের শোকাহত হৃদয়ের অনুভূতি ‘তাহারেই পড়ে মনে’ কবিতার কোন দিকটিকে প্রকাশ করে? ব্যাখ্যা করো। (৩)
(ঘ) “প্রকৃতির সৌন্দর্য নয়, স্বজন হারানোর বেদনাই ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মূল উপজীব্য”— উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। (৪)
গ-বিভাগ (উপন্যাস)
৮। ভণ্ড পীর শাহামত আলী গ্রামের সহজ-সরল ও ধর্মভীরু মানুষকে ভুল বুঝিয়ে নিজের স্বার্থ হাসিল করে। গ্রামের মানুষ বিপদে-আপদে তার কাছেই ছুটে আসে এবং তার কথায় অন্ধভাবে বিশ্বাস করে। এলাকার যুবসমাজ যখন স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়, তখন শাহামত আলী ফতোয়া দেয় যে আধুনিক শিক্ষা মানুষের ঈমান নষ্ট করে। ফলে গ্রামের মানুষ স্কুল তৈরিতে বাধা দেয়।
(ক) ‘লালসালু’ উপন্যাসে মজিদ কোথা থেকে মহব্বতনগর গ্রামে এসেছিল? (১)
(খ) “শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি”— কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? (২)
(গ) উদ্দীপকের শাহামত আলীর কর্মকাণ্ডের সাথে ‘লালসালু’ উপন্যাসের মজিদের সাদৃশ্য ব্যাখ্যা করো। (৩)
(ঘ) “উদ্দীপকের গ্রামবাসীর ধর্মান্ধতা এবং ‘লালসালু’ উপন্যাসের মহব্বতনগর গ্রামবাসীর ধর্মান্ধতাই মজিদ বা শাহামত আলীদের টিকে থাকার মূল হাতিয়ার”— উক্তিটি মূল্যায়ন করো। (৪)
৯। জমিলা চঞ্চল ও প্রাণবন্ত এক কিশোরী। সামাজিক কুসংস্কার ও ভণ্ডামিকে সে মনের অজান্তেই ঘৃণা করে। মজিদের কঠোর অনুশাসন সে মেনে নিতে পারে না। মজিদের মাজারে তাকে জোর করে বেঁধে রাখলে সে ভয়ে ভেঙে না পড়ে মজিদের মুখে থুথু ছিটিয়ে নিজের ভেতরের প্রতিবাদের প্রকাশ ঘটায়।
(ক) মজিদের প্রথম স্ত্রীর নাম কী? (১)
(খ) খালেক ব্যাপারী আমেনাকে তালাক দিল কেন? (২)
(গ) উদ্দীপকের জমিলার আচরণের সাথে ‘লালসালু’ উপন্যাসের জমিলার বিদ্রোহী সত্তার মিল তুলে ধরো। (৩)
(ঘ) “জমিলাই ‘লালসালু’ উপন্যাসে মজিদের ভণ্ডামির দুর্গে প্রথম আঘাত হেনেছিল”— মন্তব্যটির যথার্থতা বিচার করো। (৪)
ঘ-বিভাগ (নাটক)
১০। ক্ষমতার লোভে মানুষ আপনজনের সাথেও বিশ্বাসঘাতকতা করতে দ্বিধা করে না। কোম্পানির ম্যানেজার মির্জা সাহেব প্রতিষ্ঠানের ক্ষতি করে প্রতিদ্বন্দ্বী কোম্পানির সাথে হাত মেলায়। প্রতিষ্ঠানের সৎ ও নিষ্ঠাবান পরিচালক বিষয়টির প্রতিবাদ করলে মির্জা সাহেব ষড়যন্ত্র করে তাকে পদচ্যুত করে। কিন্তু কিছুদিন পর সেই প্রতিদ্বন্দ্বী কোম্পানিই মির্জা সাহেবকে ছুড়ে ফেলে দেয়।
(ক) ‘সিরাজউদ্দৌলা’ নাটকে নবাবের প্রধান সেনাপতির নাম কী? (১)
(খ) “বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা”— নবাব সিরাজউদ্দৌলা কেন এ কথা বলেছিলেন? (২)
(গ) উদ্দীপকের মির্জা সাহেবের সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের মীরজাফরের বিশ্বাসঘাতকতার দিকটি তুলনা করো। (৩)
(ঘ) “উদ্দীপকের মির্জা সাহেবের পরিণতি যেন ‘সিরাজউদ্দৌলা’ নাটকের বিশ্বাসঘাতক অমাত্যদের ঐতিহাসিক পরিণতিরই ইঙ্গিতবহ”— বিশ্লেষণ করো। (৪)
১১। দেশ ও জাতির বিপদে নিজের জীবন বাজি রেখে যারা লড়াই করে, তারাই প্রকৃত দেশপ্রেমিক। ক্যাপ্টেন মহিউদ্দিন তার দুর্গে শত্রুর আক্রমণ প্রতিহত করতে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেন। সহযোগীদের বিশ্বাসঘাতকতার কারণে তিনি পরাজিত হলেও শত্রুর কাছে মাথা নত করেননি। বীরের মতোই তিনি দেশের জন্য জীবন বিসর্জন দেন।
(ক) পলাশীর যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়েছিল? (১)
(খ) ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন কেন? (২)
(গ) উদ্দীপকের ক্যাপ্টেন মহিউদ্দিনের সাথে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের মীরমদনের দেশপ্রেমের সাদৃশ্য ব্যাখ্যা করো। (৩)
(ঘ) “মীরমদন ও মোহনলালের মতো দেশপ্রেমিকদের বীরত্বগাথাই ‘সিরাজউদ্দৌলা’ নাটকের ট্র্যাজেডিকে মহিমান্বিত করেছে”— মূল্যায়ন করো। (৪)
Abswer.com — মাদ্রাসা বোর্ড আলিম বাংলা ১ম পত্র প্রশ্ন ও সমাধান (৬ জুলাই, ২০২৬)


