আলিম পরীক্ষার রুটিন ২০২৬ পিডিএফ | Alim Exam Routine 2026 PDF

Join Our Telegram Channel
দ্রুত নতুন বই পেতে যুক্ত থাকুন
Join Now
admin
আলিম পরীক্ষার রুটিন ২০২৬ পিডিএফ | Alim Exam Routine 2026 PDF
Join Our WhatsApp Channel
দ্রুত নতুন বই পেতে যুক্ত থাকুন
Join Now
📋 সূচিপত্র (Table of Contents)

মাদ্রাসার আলিম পরীক্ষার রুটিন / সময়সূচি ২০২৬ – Alim Exam Routine 2026

২০২৬ সালের আলিম পরীক্ষার সময়সূচি – বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের আলিম পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। আলিম পরীক্ষার রুটিন ২০২৬ পিডিএফ ডাউনলোড করুন সহজেই। সকল বিষয়ের সময়সূচি ও তারিখসহ সম্পূর্ণ রুটিন এক জায়গায়। পরীক্ষা শুরু ০২ জুলাই, শেষ ০৮ আগস্ট।

মাদ্রাসার আলিম পরীক্ষা ২০২৬ এর সময়সূচী

তারিখ দিন বিষয় কোড
০২/০৭/২০২৬ বৃহস্পতিবার কুরআন মাজিদ ২০১
০৪/০৭/২০২৬ শনিবার ১. আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ) ২০৫
২. আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) ২২৩
০৬/০৭/২০২৬ সোমবার বাংলা প্রথম পত্র ২৩৬
০৮/০৭/২০২৬ বুধবার বাংলা দ্বিতীয় পত্র ২৩৭
১১/০৭/২০২৬ শনিবার ইংরেজি প্রথম পত্র ২৩৮
১৩/০৭/২০২৬ সোমবার ইংরেজি দ্বিতীয় পত্র ২৩৯
১৫/০৭/২০২৬ বুধবার আরবি দ্বিতীয় পত্র ২০৬
১৬/০৭/২০২৬ বৃহস্পতিবার হাদিস ও উসূলুল হাদিস ২০২
১৮/০৭/২০২৬ শনিবার আল ফিকহ প্রথম পত্র ২০৩
১৯/০৭/২০২৬ রবিবার আল ফিকহ দ্বিতীয় পত্র ২০৪
২২/০৭/২০২৬ বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২৪০
২৫/০৭/২০২৬ শনিবার ১. বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ) ২১০
২. পদার্থবিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) ২২৪
৩. তাজভিদ প্রথম পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) ২৩২
২৭/০৭/২০২৬ সোমবার ১. ইসলামের ইতিহাস ২০৯
২. পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) ২২৫
৩. তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) ২৩৩
২৯/০৭/২০২৬ বুধবার ১. রসায়ন প্রথম পত্র (তত্ত্বীয়) ২২৬
২. অর্থনীতি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) ২১৩
৩. পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) ২৪১
৪. উর্দু প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) ২১৯
৫. ফার্সি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) ২২১
০১/০৮/২০২৬ শনিবার ১. রসায়ন দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) ২২৭
২. অর্থনীতি দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়) ২১৪
৩. পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়) ২৪২
৪. উর্দু দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়) ২২০
৫. ফার্সি দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়) ২২২
০২/০৮/২০২৬ রবিবার জীববিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়) ২৩০
০৪/০৮/২০২৬ মঙ্গলবার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) ২৩১
০৬/০৮/২০২৬ বৃহস্পতিবার উচ্চতর গণিত প্রথম পত্র (তত্ত্বীয়) ২২৮
০৮/০৮/২০২৬ শনিবার উচ্চতর গণিত দ্বিতীয় পত্র (তত্ত্বীয়) ২২৯

ব্যবহারিক বিষয়ের পরীক্ষার সময়সূচি

বিষয় তারিখ মন্তব্য
ব্যবহারিক বিষয়ের পরীক্ষা ০৯/০৮/২০২৬ তারিখ হতে ১৪/০৮/২০২৬ তারিখ পর্যন্ত (উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে)। এ বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত সূচি অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তাঁর প্রতিনিধিকে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র হাতে হাতে আলিম শাখায় জমা দিতে হবে। ১৫/০৮/২০২৬ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর ও মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে শিক্ষাবোর্ডে প্রেরণ করতে হবে। পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষের নিকট হতে জেনে নিবে।

বিশেষ নির্দেশাবলি

  1. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে;
  2. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে;
  3. ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘন্টা ৩০ মিনিট, ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (MCQ) অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) অংশের জন্য সময় ২ ঘন্টা ৩৫ মিনিট;
  4. পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না;
  5. পরীক্ষা কক্ষে প্রশ্নপত্র ও উত্তরপত্র বিতরণঃ
    • সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে
    • সকাল ০৯.৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ;
    • সকাল ১০.০০ টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ;
    • সকাল ১০.৩০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫ মিনিট এবং ৩০ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.৩০ মিনিট);
  6. পরীক্ষার্থীগণ তাঁদের প্রবেশপত্র নিজ নিজ মাদ্রাসা প্রধানের নিকট হতে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ০৭ (সাত) দিন পূর্বে সংগ্রহ করবেন;
  7. প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত মূল উত্তরপত্র এবং MCQ-OMR ফরমে তার পরীক্ষার রোলনম্বর, রেজিষ্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে লিখে কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা বৃত্ত ভরাট করবে। কোনভাবেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না;
  8. ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে;
  9. প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;
  10. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে বিজ্ঞান বিভাগ আছে এমন নিকটস্থ মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে;
  11. পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (Non-Programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না;
  12. ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগাযোগের প্রয়োজনে সাধারণ (নন-এনড্রয়েড) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন;
  13. তত্ত্বীয়/সৃজনশীল/বহুনির্বাচনি, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে। পরীক্ষার্থীর স্বাক্ষরলিপি পরীক্ষায় তার উপস্থিতির নির্ভরযোগ্য দলিল হিসাবে বিবেচিত হবে;
  14. মুজাব্বিদ মাহির বিভাগের কিরআতে তারতিল (বিষয় কোড-২৩৪) ও কিরআতে হাদর (বিষয় কোড-২৩৫) এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে;
  15. পরীক্ষার ফল প্রকাশের পর বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

আলিম পরীক্ষার সময়সূচি নোটিশ ডাউনলোড করুন (Download Alim Exam Routine Notice)


Download PDF Routine

Follow Our Facebook Page
দ্রুত নতুন বই পেতে যুক্ত থাকুন
Follow Now