এসএসসি ২০২৬ সকল বিষয়ের ব্যবহারিক প্রশ্ন – SSC 2026 Practical Exam Questions

Join Our Telegram Channel
দ্রুত নতুন বই পেতে যুক্ত থাকুন
Join Now
admin
ssc 2026 practical questions
Join Our WhatsApp Channel
দ্রুত নতুন বই পেতে যুক্ত থাকুন
Join Now
📋 সূচিপত্র (Table of Contents)

SSC Practical Exam Questions 2026: সকল বিষয়ের ব্যবহারিক প্রশ্ন ও নির্দেশিকা (আর্কাইভ)

abswer.com-এর এই বিশেষ আর্কাইভে ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত বিজ্ঞান এবং কৃষি বিজ্ঞান বিভাগের সকল ব্যবহারিক পরীক্ষার প্রশ্নপত্র হুবহু সংরক্ষণ করা হলো। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং কৃষি শিক্ষা বিষয়ের ব্যবহারিক প্রশ্নগুলো এখান থেকে নির্ভুলভাবে জেনে নেওয়া যাবে।

পদার্থ বিজ্ঞান (ব্যবহারিক) – ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী

বিষয় কোড: ১৩৬ | সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ২৫

লটারির মাধ্যমে যে কোনো একটি পরীক্ষণ নির্বাচন করতে হবে।

  1. যে কোনো একটি পরীক্ষণ বর্ণনা কর: (১৫ নম্বর)
    • (ক) স্লাইড ক্যালিপার্স নিয়ে একটি আয়তকার বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মেপে তার আয়তন নির্ণয় কর।
    • (খ) ঢালু তলের উপর গড়াতে থাকা বস্তুর গড় দ্রুতি বের কর।
    • (গ) শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের কর।
  2. মৌখিক পরীক্ষা: (৫ নম্বর)
  3. ব্যবহারিক খাতা: (৫ নম্বর)

রসায়ন (ব্যবহারিক) – ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী

বিষয় কোড: ১৩৭ | সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ২৫

  1. পরীক্ষণগুলো হতে যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন কর: (১৫ নম্বর)
    • (ক) ধাতব কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড গ্যাস শনাক্তকরণ।
    • (খ) সোডিয়াম ক্লোরাইডের কেলাস প্রস্তুতি।
    • (গ) দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে সমযোজী ও আয়নিক যৌগ শনাক্তকরণ।
    • (ঘ) নির্দিষ্ট আয়তনের 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি।
    • (ঙ) তুঁতের কেলাস পানির শতকরা পরিমাণ নির্ণয়।
  2. ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন: (৫ নম্বর)
  3. মৌখিক পরীক্ষা: (৫ নম্বর)
  4. ব্যবহারিক নোট বুক/শীট উপস্থাপন।

জীববিজ্ঞান (ব্যবহারিক) – ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী

বিষয় কোড: ১৩৮ | সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ২৫

  1. যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন করো: (১৫ নম্বর)
    • (ক) অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ (পেঁয়াজ কোষ) পর্যবেক্ষণ।
    • (খ) অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ (গালের কোষ) পর্যবেক্ষণ।
    • (গ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা।
    • (ঘ) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিলের অপরিহার্যতা পরীক্ষা।
    • (ঙ) শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমনের পরীক্ষা।
    • (চ) আদর্শ ফুলের বিভিন্ন স্তবক পর্যবেক্ষণ।
  2. উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা করো।
  3. মৌখিক পরীক্ষা।
  4. ব্যবহারিক খাতা।

উচ্চতর গণিত (ব্যবহারিক) – ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী

বিষয় কোড: ১২৬ | সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ২৫

  1. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: (১০×২ = ২০ নম্বর)
    • (ক) y = 3-x এর লেখচিত্র অঙ্কন কর এবং এর বিপরীত ফাংশন নির্ণয় কর।
    • (খ) y = log10x ফাংশনটির লেখচিত্র অঙ্কন কর এবং বিপরীত ফাংশন নির্ণয় কর।
    • (গ) A (0, 5), B (-3, -5) এবং C (7, -4) ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। ছক কাগজে ত্রিভুজটি অঙ্কন করে ক্ষেত্রফল নির্ণয় কর।
    • (ঘ) P (4, -4), Q (5, 5), R (-5, 5) এবং S (-6, -6) চতুর্ভুজের চারটি শীর্ষ বিন্দু। ছক কাগজে চতুর্ভুজটি অঙ্কন করে ক্ষেত্রফল নির্ণয় কর।
    • (ঙ) জ্যামিতিক উপায়ে (π/2 + θ) কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় কর। যেখানে 0 < θ < π/2।
  2. মৌখিক: (৫ নম্বর)

কৃষি শিক্ষা (ব্যবহারিক ও নির্দেশনাবলি) – ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী

বিষয় কোড: ১৩৪ | সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট | পূর্ণমান: ২৫

  1. যে কোনো একটি পরীক্ষণ সম্পন্ন কর: (১৫ নম্বর)
    • (ক) মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী মাটি শনাক্তকরণ। (সরবরাহকৃত নমুনা থেকে)
    • (খ) মাটির পাত্রে ধানবীজ সংরক্ষণ।
    • (গ) উদ্ভিদতাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণ। (ধান, আলু, আদা, মুলা, মেহেদীকাণ্ড, গম)
    • (ঘ) পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষাকরণ।
    • (ঙ) ধান ও পাট ফসলের বিভিন্ন উপকারী ও অপকারী কীটপতঙ্গ শনাক্তকরণ। (সরবরাহকৃত নমুনা থেকে)
    • (চ) বিভিন্ন প্রকার ঔষধি উদ্ভিদ শনাক্তকরণ। (সরবরাহকৃত নমুনা থেকে)
    • (ছ) সরবরাহকৃত নমুনা অনুযায়ী গোল কাঠের ভলিউম নির্ণয়করণ।
  2. ব্যবহারিক খাতা উপস্থাপন: (৫ নম্বর)
  3. মৌখিক পরীক্ষা: (৫ নম্বর)
Follow Our Facebook Page
দ্রুত নতুন বই পেতে যুক্ত থাকুন
Follow Now
Tags: