ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা সহায়িকা ও সুপার সাজেশন ২০২৬ (সকল বিষয়)
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের (BMEB) অধীনে অনুষ্ঠিতব্য ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৬ শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সঠিক দিকনির্দেশনা এবং গোছানো প্রস্তুতির মাধ্যমে এই পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করা সম্ভব। শিক্ষার্থীদের ১০০ ভাগ প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে Abswer.com-এ আমরা সম্পূর্ণ সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি করেছি একটি মেগা গাইডলাইন।
সহায়িকা বইটির অনন্য বৈশিষ্ট্য (একের ভিতর সব)
চলতি শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে অনুশীলনের প্রয়োজনীয় বিষয়বস্তু দেওয়া হয়েছে এই বইটিতে। বইটির মূল বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো:
- সর্বমোট ৪০০ নম্বরের প্রস্তুতি: কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে ১০০ নম্বর, আরবি ১ম ও ২য় পত্র বিষয়ে ১০০ নম্বর, বাংলা ও ইংরেজি বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বর; গণিত (৬০) এবং বিজ্ঞান (৪০) এই দুই বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
- প্রশ্নের ধরনভিত্তিক অনুশীলন: প্রতি প্রশ্নের ধরনভিত্তিক অনুশীলনের জন্য BMEB প্রদত্ত প্রশ্ন কাঠামো অনুসরণ করে মানসম্পন্ন প্রশ্ন এবং নম্বরবণ্টন অনুযায়ী টু-দ্য-পয়েন্ট উত্তর রয়েছে বইটিতে।
- সুপার সাজেশন: প্রতিটি প্রশ্নের ধরনভিত্তিক অনুশীলন শেষে বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক যাচাইকৃত পরীক্ষায় কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নের সুপার সাজেশন দেওয়া হয়েছে।
- এক্সক্লুসিভ মডেল টেস্ট: প্রতিটি বিষয়ে টপ-গ্রেড প্রশ্নের সমন্বয়ে তৈরি করা হয়েছে ১৫ সেট করে মডেল প্রশ্নপত্র ও উত্তর। পরীক্ষার প্রস্তুতির শেষ পর্যায়ে ঘড়ি ধরে এ মডেল টেস্ট দিয়ে শতভাগ আত্মবিশ্বাসী হয়ে উঠবে শিক্ষার্থীরা।
বিষয়ভিত্তিক পিডিএফ গাইড ও সাজেশন লিংক
শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা প্রতিটি বিষয়ের বিস্তারিত সাজেশন, বিগত সালের প্রশ্ন এবং মডেল টেস্ট আলাদা আলাদা পোস্টে পিডিএফ আকারে যুক্ত করেছি। নিচের টেবিল থেকে আপনার কাঙ্ক্ষিত বিষয়ের পোস্টে সরাসরি ভিজিট করে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিন:
| ক্র. | বিষয়/বিবরণ | পোস্ট লিংক |
|---|---|---|
| ০১ | কুরআন মাজিদ ও তাজভিদ | |
| ০২ | আরবি ১ম ও ২য় পত্র | |
| ০৩ | বাংলা ও ইংরেজি | |
| ০৪ | গণিত ও বিজ্ঞান |
শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় ও হলের গুরুত্বপূর্ণ নির্দেশনা
পরীক্ষায় ভালো করার জন্য পড়াশোনার পাশাপাশি পরীক্ষার হলের নিয়মকানুন মেনে চলা সমান গুরুত্বপূর্ণ। নিচে শিক্ষার্থীদের জন্য কিছু জরুরি নির্দেশনা দেওয়া হলো:
- পরীক্ষার আগের রাতে ও সকালে: রাত জেগে পড়াশোনা করবে না। শুধু জানা বিষয়গুলো রিভিশন দিবে এবং পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে রাখবে। সকালে ঘুম থেকে উঠে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আরেকবার চোখ বুলিয়ে নিবে।
- খাতার মার্জিন: খাতায় মার্জিন করার সময় ওপরদিকে দেড় ইঞ্চি, বামদিকে এক ইঞ্চি এবং ডানদিকে ও নিচের দিকে আধা ইঞ্চি করে মার্জিন করবে। খাতা মার্জিন করার জন্য এটি হলো সঠিক মাপ।
- অতিরিক্ত খাতা: অতিরিক্ত খাতার প্রয়োজন হলে কক্ষে থাকা স্যারের কাছ থেকে চেয়ে নেবে। জমা দেওয়ার পূর্বেই অবশ্যই পিন বা সুতো দিয়ে মূল খাতার সঙ্গে অতিরিক্ত খাতার পৃষ্ঠাগুলো বাঁধাই করে দেবে।
- সময় ব্যবস্থাপনা: পরীক্ষা শেষ হওয়ার দশ মিনিট আগে লেখা শেষ করে অবশ্যই প্রতিটি প্রশ্নের উত্তর মনোযোগ দিয়ে পড়বে।
অভিভাবকদের করণীয়
সন্তানের ভালো ফলাফলের পেছনে অভিভাবকদের সবচেয়ে বড় ভূমিকা থাকে। পরীক্ষার এই সময়ে অভিভাবকদের যা করণীয়:
- সন্তান বাসায় ঠিকমতো পড়ছে কি না, রুটিনমাফিক প্রতিদিনের হোমওয়ার্ক ঠিকভাবে করছে কি না, বিষয়গুলো লক্ষ রাখুন।
- পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে বুঝে পড়েছে কিনা, যাচাই করুন। প্রয়োজনে নিজে বুঝিয়ে দিন।
- ‘সুপার সাজেশন’ অংশে প্রদত্ত প্রশ্নগুলো অনুশীলন অংশে মার্কার দিয়ে দাগিয়ে নিবেন এবং মার্ককৃত প্রশ্নগুলো পুনঃরায় রিভিশন দিবে।
- পরীক্ষা প্রস্তুতির শেষ পর্যায়ে ঘড়ি ধরে মডেল টেস্ট দিতে উৎসাহিত করুন এবং উত্তরপত্র মূল্যায়ন করে দুর্বলতা চিহ্নিত করুন।
- আপনার প্রত্যাশার চাপ সন্তানের ওপর চাপিয়ে দেবেন না। সন্তানের পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করুন যাতে সে আরও বেশি অনুপ্রাণিত হয়।
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের শিক্ষামূলক সকল আপডেট, উন্নত মানের পিডিএফ সাজেশন এবং টেকনোলজি বিষয়ক তথ্যের জন্য Abswer.com এর সাথেই থাকুন। এই মেগা পোস্টটি আপনার পরিচিত অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে শেয়ার করে তাদেরও প্রস্তুতিতে সাহায্য করুন!






