৮ম শ্রেণির কুরআন মাজিদ ও আকাইদ ফিকহ জুনিয়র দাখিল বৃত্তি সহায়িকা ২০২৬ – Dakhil Class 8 Quran Majid & Akaid Fiqh Scholarship Guide 2026 PDF

admin
· ৩ মিনিটে পড়ুন · ৪ ভিউ
quran majid akaid fiqh scholarship guide
📋 সূচিপত্র (Table of Contents)

৮ম শ্রেণির কুরআন মাজিদ ও আকাইদ ফিকহ জুনিয়র দাখিল বৃত্তি সহায়িকা ২০২৬ – PDF Download

আসন্ন ২০২৬ সালের অষ্টম শ্রেণির জুনিয়র দাখিল বৃত্তি পরীক্ষা মাদ্রাসা শিক্ষাবোর্ডের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। যারা ট্যালেন্টপুল বা সাধারণ কোটায় বৃত্তি অর্জনের লক্ষ্য নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য ‘কুরআন মাজিদ ও তাজভিদ’ এবং ‘আকাইদ ও ফিকহ’ বিষয়ে পূর্ণাঙ্গ নম্বর পাওয়া অপরিহার্য। শিক্ষার্থীদের শতভাগ প্রস্তুতির সুবিধার্থে Abswer.com-এর আজকের আয়োজনে আমরা শেয়ার করছি এই বিষয়গুলোর সম্পূর্ণ পিডিএফ গাইড, বিগত সালের প্রশ্ন এবং এক্সক্লুসিভ মডেল টেস্ট।

বিষয়ভিত্তিক মানবণ্টন ও প্রশ্নকাঠামো

মাদ্রাসা বোর্ডের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় বিষয় কোড ১০১-এর অধীনে কুরআন মাজিদ ও তাজভিদ (৫০ নম্বর) এবং আকাইদ ও ফিকহ (৫০ নম্বর) বিষয়ের পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হবে। মোট ১০০ নম্বরের এই পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ৩ ঘণ্টা!

কুরআন মাজিদ ও তাজভিদ (মান- ৫০)

কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়টিকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে:

  • ক বিভাগ (কুরআন মাজিদ- ৪০ নম্বর): এই অংশে সংক্ষেপে উত্তর লিখন (১০টি প্রশ্নের জন্য ১০ নম্বর), হরকতসহ সুরা ও আয়াত মুখস্থ লিখন (৫ নম্বর), সুরা/আয়াতের অনুবাদ লিখন (১০ নম্বর), শানে নুযূল বা ব্যাখ্যামূলক রচনামূলক প্রশ্ন (১০ নম্বর) এবং তাহকিক (৫ নম্বর) থাকবে।
  • খ বিভাগ (তাজভিদ- ১০ নম্বর): এই অংশে ১টি রচনামূলক প্রশ্ন (৫ নম্বর) এবং ৫টি তাজভিদের কায়দা লিখন (৫ নম্বর) থাকবে।

আকাইদ ও ফিকহ (মান- ৫০)

এই বিষয়টিকে চারটি বিভাগে ভাগ করা হয়েছে:

  • গ বিভাগ (আকাইদ- ১৫ নম্বর): সঠিক উত্তর লিখন (৫ নম্বর) এবং ১টি রচনামূলক প্রশ্ন (১০ নম্বর) থাকবে।
  • ঘ বিভাগ (ফিকহ- ১৫ নম্বর): সঠিক উত্তর লিখন (৫ নম্বর) এবং ১টি রচনামূলক প্রশ্ন (১০ নম্বর) থাকবে।
  • ঙ বিভাগ (আখলাক- ১৫ নম্বর): সঠিক উত্তর লিখন (৫ নম্বর) এবং ১টি রচনামূলক প্রশ্ন (১০ নম্বর) থাকবে।
  • চ বিভাগ (দলিল/ দোয়া লিখন- ৫ নম্বর): আকাইদ, ফিকহ বা আখলাক থেকে দলিল বা দোয়া সম্পর্কিত ১টি প্রশ্নের উত্তর দিতে হবে (৫ নম্বর)।

Junior Dakhil Scholarship Guide PDF Download

শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সুবিধার্থে আমরা সহায়িকাটির বিভিন্ন অংশের পিডিএফ ফাইল আলাদাভাবে নিচে যুক্ত করেছি। সিলেবাসের প্রশ্নকাঠামো অনুযায়ী আপনার প্রয়োজনীয় ফাইলটি সরাসরি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারেন।

ক্র. বিষয়/বিবরণ পিডিএফ
কুরআন মাজিদ ও তাজভিদ
০১ কুরআন মাজিদ ও তাজভিদ (সম্পূর্ণ গাইডলাইন)
০২ প্রশ্ন-১: সংক্ষেপে উত্তর লিখন
০৩ প্রশ্ন ২-৩: হরকতসহ মুখস্থ লিখন ও অনুবাদ লিখন
০৪ প্রশ্ন-৪: রচনামূলক প্রশ্ন (শানে নুযূল/ব্যাখ্যা)
০৫ প্রশ্ন-৫: তাহকিক
০৬ প্রশ্ন-৬: তাজভিদ রচনামূলক প্রশ্ন
০৭ প্রশ্ন-৭: তাজভিদের কায়দা লিখন
আকাইদ ও ফিকহ
০৮ আকাইদ ও ফিকহ (সম্পূর্ণ গাইডলাইন)
০৯ প্রশ্ন-৮: আকাইদ- সঠিক উত্তর লিখন
১০ প্রশ্ন-৯: আকাইদ- রচনামূলক প্রশ্ন
১১ প্রশ্ন-১০: ফিকহ- সঠিক উত্তর লিখন
১২ প্রশ্ন-১১: ফিকহ- রচনামূলক প্রশ্ন
১৩ প্রশ্ন-১২: আখলাক- সঠিক উত্তর লিখন
১৪ প্রশ্ন-১৩: আখলাক- রচনামূলক প্রশ্ন
১৫ প্রশ্ন-১৪: দলিল/ দোয়া লিখন
মডেল টেস্ট
১৬ বিগত সালের প্রশ্ন ও মডেল টেস্ট (কুরআন মাজিদ ও তাজভীদ এবং আকাইদ ও ফিকহ)

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. এই পিডিএফ গাইডগুলো কি প্রিন্ট করে পড়া যাবে?

হ্যাঁ, প্রতিটি পিডিএফ ফাইল অত্যন্ত উন্নত মানের (High Quality) এবং সহজেই প্রিন্ট করার উপযোগী করে তৈরি করা হয়েছে।

২. পরীক্ষা কি আলাদা আলাদা হবে?

না, সিলেবাসের মানবণ্টন অনুযায়ী কুরআন মাজিদ ও তাজভিদ (৫০ নম্বর) এবং আকাইদ ও ফিকহ (৫০ নম্বর) মিলিয়ে একসাথে ১০০ নম্বরের পরীক্ষা হবে, যার মোট সময় ৩ ঘণ্টা।

জুনিয়র দাখিল বৃত্তি পরীক্ষার্থীদের জন্য আরও পিডিএফ গাইড, সুপার সাজেশন এবং শিক্ষামূলক নানা আপডেটের জন্য Abswer.com এর সাথেই থাকুন। পোস্টটি আপনার পরিচিত অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে শেয়ার করতে ভুলবেন না!

Tags: